
আলজেরিয়ার মাসকারা শহরে ফলের দোকানের সামনে ২২ নভেম্বর ২০১৭
১৭ নভেম্বর রাতে আলজিয়ার্সে মেসিনিসা রেস্তোরায় রাতের খাবার সারার পর মাথার ভেতর কিলবিল করছিলো কিভাবে কিভাবে স্বদেশীদের কাছে আলজেরিয়ায় বারবেরদের কাছে আইকন মেসিনিসার (Messinisa) কথা তুলে ধরব।

কাবাব হালাবি-সিরিয়ান হালাব এলাকার কাবাব এখন আলজেরিয়ার খাবার
মেসিনিসার বাবা ডিয়া বারবেরদের একটা গোত্রের প্রধান হলেও কার্থেজের শাসকদের সাথে সখ্যতা ছিল। মেসিনিসার কার্থেজে বেড়ে ওঠার সূত্রে রাজনৈতিক মেরুকরণের খুঁটিনাটি শিখেছিলেন। কার্থেজেনিয়ানদের হাত ধরে নুমিডিয়ার সিংহাসনে আরোহণ করেছিলেন। তখনো প্রথম পিউনিক বা রোম-কার্থেজ যুদ্ধের রেশ কাটেনি কিন্তু দ্বিতীয় পিউনিক যুদ্ধ আসন্ন।
মেসিনিসা নুমিডিয়ার গোড়াপত্তনের সময় কার্থেজ এর সাথে রোমের বিরুদ্ধে দ্বিতীয় পিউনিক যুদ্ধের (খৃ.পূ. ২১৮-২০১) সময় কার্গথেজের হয়ে যুদ্ধ করলেও খৃ.পূ. ২০৬ সালের পক্ষত্যাগ করে রোমের সাথে গাটছড়া বাঁধেন। কার্থেজের জেনারেল হাসদ্রবাল গাইগাস তৎকালীন আইবেরিয়া (বর্তমানের স্পেনের ক্যাটালোনিয়) কমান্ড মেসিনিসার কাছে ছেড়ে দিয়ে হানিবালের সাথে যোগ দেয়ার জন্য ইটালী রওনা হয়। হাসদ্রুবাল কন্যা সোফোনিসার বাগদত্তা মেসিনিসা প্রথমে গেরিলা যুদ্ধের কৌশলে ভালো করলেও বুঝে ফেলেছিলেন রোমের সাথে টেকা যাবে না। তাই গোপনে রোমান জেনারেল সিপিও’র সাথে আতাত করলেন। পক্ষত্যাগ করায় সোফোনিসাকে তার ঘরে তুলে না দিয়ে দেয়া হলো সাইফ্যাক্সকে (Syphax). ইতোমধ্যে কার্থেজের দলে রোমের বিরুদ্ধে যোগ দেয়ায় রোমের সহায়তায় সাইফ্যাক্সে পরাজিত করে সিত্রা (Citra) বর্তমানে আলজেরিয়ার কনস্তানতাইনে পাকড়াও করে রোমে পাঠানো হয়। ভাইকে হত্যার প্রতিশোধ নেয়া প্রেমিকা বিধবা সোফোনিসাকে বিয়ে কবেও শেষ রক্ষা করতে পারেনি। সিপিও বাধ সাধলেন তাকে রোমের রাস্তায় প্যারেড (Triamphal Parade) করাতে হবে। সোফিনিসার হাতে সিপিওকে বিষ তুলে দিতে হলো। বাকী জীবণ রোমানদের বিশ্বস্ত ছিলেন কিন্তু তৃতীয় পিউনিক যুদ্ধের আগেই ৯০ বছর বয়সে মারা যাওয়ায় তার আসল চেহারা রোমানার হয়তো দেখতে পায়নি। তার পরবর্তী বংশধরেরা রোমের বিরুদ্ধে কোন না কোল সময় বিদ্রোহ করেছে। পরিণতি যা হবার তাই হয়েছিলো। রোমানদের বিশ্বস্ততা অর্জন করে সে একটা শক্তিশালী রাষ্ট্র গড়েছিলে। তার রাজ্য রোমানদের শস্যভান্ডারে পরিণত হয়েছিলো। জংলা পাহাড়গুলো অবিশ্বাস্য ফলবাগানে পরিনত হয়েছিলো।
আমি ‘মিসকা’ আঙুর খেয়ে মুখের মধ্যে যখন কড়মড়ে ভাবটা পেয়েছি তখনই মেসিনিসাকে স্মরণ করেছি। হয়তো কার্থেজে ফৈনিসিয়ানরা লেবানন হতে আনা লতায় তাদের ঘরের পিছনের বাগানে আঙুর ফলাতো। মেসিনিসা সম্প্রসারণ করিয়েছেন কিন্তু কৃতিত্ব তার। যাযাবর জাতিকে স্থায়ী বসতিতে পূনর্বসিত করে সমৃদ্ধি আর নিরাপত্তার স্বাদ দিয়েছিলেন যা তারা আজও ভোলেনি। তার পরবর্তী শাসকরা নিজেদের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করলেও বারবেররা তাদের কথা মেসিনিসার মতো স্মরণ করে না।
রোমের সহায়তায় পূর্ব ও পশ্চিমের বারবের রাজ্য একত্র করে সিংহাসনে বসলেন কিন্তু রোমের অধীনে। রোমের বিনা অনুমতিতে কার্থেজের যুদ্ধে অংশগ্রহণ নিষিদ্ধ করার আড়ালে একের পর এক কার্থেজের এলাকা দখল করলেন। তার পরও কার্থেজ গা ঝাড়া দিয়ে উঠলে রোম যুদ্ধ চাপিয়ে দিলো। শুরু হলো তৃতীয় পিউনিক war। হ্যানিবালকে বর্তমান তুরস্কে পালিয়ে যেতে হল। সেই থেকে মাঝের অটোমানদের কিছু সময় ছাড়া উত্তর আফ্রিকা ইউরোপের কলোনী। ১৯৬২ সালে আলজেরিয়া ১৫ লক্ষ জীবনের বিনিময়ে স্বাধীনতার অর্জন করলেও ইউরোপিয়ানদের স্বার্থের, ধর্মের বিরুদ্ধে দাঁড়ানো দুষ্কর। লিবিয়া, সিরিয়া, ইরাকের মানুষ আরো স্বাধীনতার আশায় নিজেদেরক্ ভিক্ষুক আর রিফিউজি করেছে।
শুধু স্বাধীনতা দিয়ে মানুষের ঐক্য ধরে রাখা যায় না; আবার প্রাচুর্য দিয়ে স্বাধীনতার অভাব পূরণ করা যায় না- এন আই খান।”

স্বাধীন বাংলাদেশের নাগরিক প্রাচুর্যের আশায় চাইনিজ কোম্পানির হয়ে আলজেরিয়ায় হুয়ারী বুমেদিন বিমান বন্দরের দ্বিতীয় টারমিনাল ভবন তৈরি করছে


