বাংলাদেশের জন্য এলাশিয়া কূটনীতি যুৎসই

সাইপ্রাসের প্রাচীন নাম এলাশিয়া Alasya, এখানে প্রচুর পরিমাণ তামা পাওয়া যেত ল্যাটিনে তামা Cuprium থেকে সাইপ্রাস শব্দটির উৎপত্তি। সাইপ্রাস ভূমধ্যসাগরের ছোট্ট একটি দ্বীপ তুরস্ক এবং সিরিয়া’র কাছাকাছি। যুদ্ধ ও যৌনতার দেবতা আফ্রিদিতি এখান থেকে গ্রিসে রপ্তানি হয়েছে। এলাশিয়ার উত্তরে প্রাচীন আমলে Hittaite হিটাইট পরাশক্তির উত্থান হয়েছিল; দক্ষিনে প্রাচীন মিশর (কেমেট বা কালো মাটির দেশ) Kamet;…

চীন: নতুন প্রস্তর যুগ ৫০০০-১৮০০ খ্রিস্টপূর্বাব্দ

চীনের সবচেয়ে পুরনো মাটির পাত্র দক্ষিণ চিনে পাওয়া গেছে যা প্রায় ১৬ হাজার খ্রিস্টপূর্বাব্দের। ৩০০০ খ্রিষ্টপূর্বাব্দ থেকে নানা ধরনের মাটির পাত্র সৃষ্টি করা হতে থাকে এর মধ্যে Longshan লংশানদের (খ্রিস্টপূর্বাব্দ ২৬০০ থেকে ১৯০০) কথা উল্লেখ করা যেতে পারে। বিশেষ করে চীনের পূর্ব উপকূলে সমাজের উচ্চ স্তরের মানুষের জন্য বিশেষত মৃতদের খাদ্যেৎসর্গের জন্য এগুলো ব্যবহার করা…

সিম্পোজিয়াম Symposium

সময়ের কাছে কোন কিছুই আদিভাবে টিকে থাকে না। একসময় মাস্তান বলতে ধর্ম পরায়ণ লোক বোঝাতো এখন মাস্তান বলতে বাংলায় দুর্বৃত্ত বোঝায়। এক সময় ফ্যাক্টর বলতে করণিক বোঝাতো। আর যেখানে ফ্যাক্টররা বসে কাজ করতো তাকে ফ্যাক্টরি বলতো যেমন কলকাতার ফোর্ট উইলিয়াম। আজকে করোনিক বা কেরানি বললে গালিগালাজ বোঝায়, অফিস সহকারি বলতে হয়।  ঠিক সেই রকম এক…

প্রাচীন আয়না

খ্রিষ্টপূর্ব ৪৬০ সালের গ্রিসের করিন্থের আয়না। একজন মহিলা ডান হাতে একটি পাখি ধরে দুটি Pegasos পেগাসাস এর উপর ভর করে দাঁড়িয়ে আছে। মাথায় ব্রোঞ্জ এর চাকতিটি একসময় চকচকে ছিল যাতে আয়নার মতো ছবি প্রতিফলিত হতো। শুধু ধনীদের এটি ব্যবহার করার ক্ষমতা ছিল। এই আয়নাকে Cryatid mirror বলা হয়। তখনকার দিনে বর্তমান গ্রীস অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র…

পৃথিবীর প্রথম কৃষি

লেভান্তে (ইরাক সিরিয়া জর্ডান লেবানন) প্রথম ১০০০০ খ্রিস্টপূর্বাব্দে যাযাবর জীবন পরিত্যাগ করে মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করে। বরফ যুগ শেষ হয়ে উষ্ণযুগে প্রবেশ করায় অর্থাৎ জলবায়ু পরিবর্তনের জন্য এটি করতে হয়। তারা বসত ঘরের পাশে খোয়াড়ে পশু ও কৃষি ক্ষেতে ফসল ফলানো শুরু করে। ফসলের মধ্যে প্রথম চাষ শুরু হয় তবে যব, গম(এমার), মটর, ছোলা,…

পৃথিবীর প্রথম মামলা ও দলিল সংরক্ষণ

Alalakh (আলালাক) Antioch (এন্টিওক) উর্বর সমভূমির প্রানকেন্দ্র। এখানে ১৯৩৬ থেকে ১৯৪৯ সালে Leonard Wooley (লিওনার্দ উলি) উৎখনন চালান। দ্বিতীয় সহস্রাব্দ থেকেই এই এলাকায় রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পর্যায় রাজপ্রাসাদের সপ্তম স্তর ১৭২০ থেকে ১৬৫০ খ্রিস্টপূর্বাব্দ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই সময় উৎখননে রাজাদের প্রাসাদে Fresco আকা দেয়াল, মন্দির এবং সিটি গেট ধ্বংসাবশেষ দৃশ্যমান…

পৃথিবীর প্রথম শহর

ব্রোঞ্জ যুগের শুরুতে অঞ্চলে কৃষি উৎপাদন ও বাণিজ্যের প্রসারের ফলে অর্থনৈতিক ভিত্তির পরিবর্তন আসে। দূর দূরান্তে বাণিজ্য করার ফলে এই অঞ্চলে সম্পদের বৈষম্য হওয়ায় সমাজে শ্রেণীবিভাজন হয়। জনসংখ্যা ও ব্যাপক বৃদ্ধি পায়। ‌ নতুন নতুন আবিষ্কারের ফলে নতুন চাহিদার সৃষ্টি হয়। নিরাপত্তা, প্রতিরক্ষা, অবকাঠামো, সংগঠন, বিচার, ধর্ম, খাদ্য সংরক্ষণ ইত্যাদি কারণে জনপ্রশাসনের বিস্তৃতি ঘটে। ‌‌…

পৃথিবীর প্রথম গ্রাম

পৃথিবীর প্রথম গ্রামের গোড়াপত্তন হয় কৃষি ও পশু পালনের জন্য উপযুক্ত বৃষ্টিপাতযুক্ত ইরাক ও সিরিয়ার উত্তরাঞ্চলে। এখানে খাল খনন করে সেচের মাধ্যমে ফসল উৎপাদন শেখে। দক্ষিণের বৃষ্টিপাতহীন উর্বর এলাকায় সেচের মাধ্যমে ফসল উৎপাদন পদ্ধতি বিস্তৃত হয়। কাদার তৈরি ইট শুকিয়ে ঘরের দেয়াল গেথে প্লাস্টার করে ও ঘাস দিয়ে ছাউনি করা ঘরে বসবাস শুরু করে। এর…

সরকার: শাসন অথবা সেবা

কোন সরকারের আমলকে বাংলায় শাসন আমল বলা হয়ে থাকে। কিন্তু সে সরকারের সময় কালকে যদি ওই সরকারের সেবা আমল বলা হয় তাহলে কেমন হয় ? শাসন, প্রশাসন বা এডমিনিস্ট্রেশন শব্দগুলো আমাদের কাছে বেশি আকর্ষণীয়। সেবা শব্দটি সেই অর্থে আকর্ষণীয় নয়। যদিও সুশীল সমাজের মানুষেরা সরকারি কর্মকর্তা বলতে নারাজ বরং সরকারি কর্মচারী বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।…

চীন: স্যাং বংশ Shang dynasty

পীত নদীর উপত্যকায় Luoyang এর Erlitou গ্রামে ১৯০০ থেকে ১৫০০ খ্রিস্টপূর্বাব্দে চীনের প্রথম রাষ্ট্র গঠনের প্রমাণ পাওয়া যায়। এখানে বিস্তৃত রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ, আবাসিক এলাকা, কবরস্থান, রাস্তা এবং সিরামিক ব্রোঞ্জ ও টরকুইসের Torquoise ওয়ার্কশপ পাওয়া গেছে। এই সংস্কৃতিকে ভিত্তি করেই এখানে গড়ে ওঠে Shang Dynasty স্যাং ডাইন্যাস্টি ১৬০০ থেকে ১৪৪৬ খ্রিস্টপূর্বাব্দ বর্তমানের মধ্য ও উত্তর Henan…