সৌরেন: প্রাচীন শিল্প শহর এখন মৃত
সৌরেন কাজাকিস্তানের একটা প্রাচীন শহর তবে ধ্বংসপ্রাপ্ত শহর। উত্তর দিকে মরুপ্রায় তৃণভূমি আর দক্ষিনে পাহাড় থেকে নেমে আসা বরফ গলা পানির সম্ভাবনাময় শস্য ক্ষেত্র। এ দুয়ের মাঝে সৌরেন এর অবস্থান। তাই এখানে মানব সভ্যতা গড়ে উঠেছিল। তৃণভূমিতে বাস করত যাযাবর। ঘোড়া পোষ মানানোর জন্য তাদের গতি ছিল দুর্বার। ধাতু আবিষ্কারের জন্য তাদের তীর ছিল তীক্ষ্ণ।…
