মায়ানমারি ছাড়া সবাই বিদেশী তাই রোহিঙ্গা বিতাড়ন ?
এক হাজার বছরের বাংলার বাঙালিকে কে করবে বরণ ?
তুর্কিস্তান, তুর্কমেনিয়া তুর্কিদের করবে কি গ্রহন?
আমেরিন্ডিয়ানদের ফিরিয়ে আনবে কি রাশিয়া-চিন ?
কোরিয়া আর উত্তর ভিয়েতনামীরা ফিরবে কি মঙ্গোলিয়া ?
উত্তর ভারতী আর পাকিস্তানীরা যাবে কি এশিয়ার কেন্দ্রে ?
বর্মী, ভিয়েতনামী লাওসিয়ান এরা সবাই যাবে কী চিনে ?
সত্তর হাজার বছর আগে সাঁওতাল কোল ভিলরই শুধু অধিকার ?
আমেরিকানরা america এসেছে মাত্র 15 হাজার বছর আগে
ইউরোপিয়ানরা এসেছে মাত্র 40 হাজার বছর আগে
সাদা কাল সবাই আদতে african, আফ্রিকা থেকে এসেছে
আমেরিকান, এশিয়ান, ইউরোপিয়ান সবাই কি আফ্রিকান না ?
কীভাবে ভাগ হবে গাছপালা ?
মালায়েশিয়ার পাম যাবে নাইজেরিয়া ? রবার যাবে ব্রাজিলে ?
জীবজন্তআদি বাসস্থানে পাঠিয়ে কীভাবে চলবে এক এক জাতির ?
এই পৃথিবীতে ও আমরা মাত্র তিন লাখ বছর এসেছি না ?
আদিতে ব্যাকটেরিয়া ভাইরাস তাদের দেশ পৃথিবী, আমরা ?
তারা কি আমাদের তাড়িয়ে ঝাটিয়ে পাঠিয়ে দিতে পারবে ?
এই প্রচেষ্টা বার্মিজদের, চাইনিজ দের, সার্বিয়ানদের কেন ?
বিজ্ঞানীরা বলছেন আমরা সবাই আফ্রিকান, আফ্রিকা থেকে এসেছি ?
বিজ্ঞানীদের কোথায় পাঠাবেন ?
আমরা সবাই ক্ষণিকের পথিক, আমাদের আদি বাস নক্ষত্রে ?







