Alalakh (আলালাক) Antioch (এন্টিওক) উর্বর সমভূমির প্রানকেন্দ্র। এখানে ১৯৩৬ থেকে ১৯৪৯ সালে Leonard Wooley (লিওনার্দ উলি) উৎখনন চালান। দ্বিতীয় সহস্রাব্দ থেকেই এই এলাকায় রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পর্যায় রাজপ্রাসাদের সপ্তম স্তর ১৭২০ থেকে ১৬৫০ খ্রিস্টপূর্বাব্দ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই সময় উৎখননে রাজাদের প্রাসাদে Fresco আকা দেয়াল, মন্দির এবং সিটি গেট ধ্বংসাবশেষ দৃশ্যমান হয়। আলালাকের রাজারা আলেপ্প Aleppo রাজ্যের রাজার অন্তর্গত ছিল। চতুর্থ প্রাসাদ স্তর অর্থাৎ ১৪৮৩ থেকে ১৩৭০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত আলালাক Mittani মিতানি রাজ্যের অন্তর্গত ছিল। ১৩৭০ খ্রিস্টপূর্বাব্দে দিকে এই নগরকে Hittait’রা ধ্বংস করে, তবে পুনরায় তারা এই নগরকে আবার গড়ে তোলে। কিন্তু খ্রিস্টপূর্ব ১৩ শতকের শেষের দিকে এটিকে আবার ধ্বংস করা হয়। ভূমধ্য সাগরের উত্তরপূর্ব দিক থেকে সমুদ্রপথে আগত নানা জাতের মানুষের সম্মিলিত জলদস্যুরা এই কাজ করে যাদেরকে সাধারণত এক কথায় Sea People বলা হয়। এই সময়ে এই এলাকা পৃথিবীর সবচেয়ে উন্নত ও অগ্রগামী ছিল। তাদের প্রশাসন ও বিচার ব্যবস্থা থেকে তার প্রমাণ পাওয়া যায়। তাদের দেওয়ানী ও ফৌজদারী মামলা বিচারের মাধ্যমে নিষ্পত্তি, লিখিত রায় ও লিখিত দলিলের ব্যবস্থা ছিল। এছাড়া এগুলো রেকর্ডরুমে সংরক্ষিত হতো। তখনো কাগজ কালে আবিষ্কার হয়নি কিন্তু কাদামাটিতে কলমের ছাপ দিয়ে বিভিন্ন ভাষা লেখার পদ্ধতি ছিল যাকে কিউনিফর্ম বলা হয়। কয়েকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন নীচে উল্লেখ করা হলো। ব্রিটিশ মিউজিয়ামের ৪০, ৪১ কক্ষ কিংবা বর্তমান দক্ষিণ পূর্ব তুরস্কের হাতাই প্রদেশের ধ্বংসপ্রাপ্ত আলালাকে গিয়ে দেখে আসতে পারেন।
Mitani (মিতানি’র) রাজা Saustara (সুসতারা)) Alalakh এর রাজা Niqmepa (নিকমেপা ‘র) রায়ের বিরুদ্ধে দেওয়ানি মামলা নিষ্পত্তি করে রায় প্রদান করে (৫ নম্বর)। তিনি এই (৪ নম্বর) সিলটি ২২০০ খ্রিস্টপূর্বাব্দে ব্যবহার করেন। আসলে এই সিলটি Kirat (কিরাত) পুত্র রাজা Sutarna (সুতার্ন) আগে ব্যবহার করেছিলেন।
Alalakh আলালাক সপ্তম স্তরের প্রাসাদ থেকে প্রাপ্ত ১৭২০ খ্রিস্টপূর্বাব্দের এই দলিলটি একটি প্রাচীনতম মামলার দলিল (২ নম্বর)। মামলাটির বিষয়বস্তু দুইটি বাড়ি। মামলা নিষ্পত্তের পর একটি মাটির খাম দিয়ে সংরক্ষণ করা হয়। খামের গায়ে Iamhad (বর্তমান আলেপ্প) এর রাজা Niqmepuh সহ দশ জন সাক্ষীর সিল দেওয়া আছে। নিচের চিত্রের ওই দলিলটি একটি মাটির খামের মধ্যে সংরক্ষিত।

কর আদায় কোন সম্প্রতিক বিষয় নয় নিকমেপার বাবা Idrimi ইদ্রিমি করা এমন একটি চুক্তিতে সোনা এবং ভেড়া খাজনা হিসেবে দেওয়ার উল্লেখ আছে (ক্রমিক নাম্বার ৩) । এই চুক্তিপত্রটি Alalakh IV চতুর্থ লেভেলের প্রাসাদ ১৫০০ থেকে ১৪৫০ খ্রিস্টপূর্বাব্দ) পাওয়া গেছে। এই চুক্তিপত্রের স্বাক্ষরে লেখা আছে Adad দেবতা পুত্র Idrimi ইদ্রিমি। আদাদ ঝড়ের দেবতা।







