শেখ রাসেল এর ঢাকা বিশ্ববিদ্যালয় লেবরেটরি স্কুলের দ্বিতীয় শ্রেণীর শ্রেণীশিক্ষক ‘সিসিলিয়া গুড়া’। তখন ১৯৭৩ সাল, শেখ রাসেল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু’র সর্বকনিষ্ঠ ছেলে। এখন সিসিলিয়ার বয়স ৭৫ পূর্ব রাজাবাজারের ১৩২/২ বাসায় গত ২৮ বছর যাবৎ আছেন। সিসিলিয়া শিক্ষা পরিবারের মেয়ে, বরিশালের মেয়ে, নয় ভাই বোনের মধ্যে সবার বড় । তার বাবা মি. পল গুডা বরিশাল বরিশাল জেলা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তিনি রাজশাহী ও চট্টগ্রামের ডিভিশনাল স্কুল ইনেস্পেক্টরও ছিলেন বলে জানালেন গুডা। ১২ অক্টোবর ২০১৭ তার কাছে বঙ্গবন্ধু মিউজিয়মের গাইড সজিব সহ গিয়েছিলাম। তিনি রাসেলকে কেমন দেখেছেন?
Share this post



