জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। গুটেনবার্গ প্রিন্টিং মেশিন আবিষ্কারের ফলে প্রিন্টিং ও পাবলিশিং এর বিপ্লব ঘটে যায়। সুমের কিংবা মিশরীয় সভ্যতা শুরু থেকে চৌদ্দশ চল্লিশের দশকে গুটেনবার্গ এর প্রিন্টিং মেশিন আবিষ্কার এর আগ পর্যন্ত শিক্ষা শুধু অভিজাত শ্রেণী এবং ধনীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। কারণ তখনকার দিনে জ্ঞান বিস্তরণের মাধ্যম বই সহজলভ্য ছিল না, সহজে বহনযোগ্য ছিলনা। পাথর, মাটি, ধাতব পদার্থে খোদাই; চামড়া ইত্যাদিতে হাতে লেখা হতো। স্ক্রাইব বা নকল নবিশ এর উচ্চমূল্য ছিল। তাই জ্ঞান থাকলেও অনেকে লিখতে পারতো না, লিখলেও তা কপি করা সহজ ছিল না। ভারী বই পরিবহন সহজ ছিল না। গুটেনবার্গের প্রিন্টিং মেশিন আবিষ্কার এবং চীন থেকে ইতোমধ্যে আরবদের মাধ্যমে কাগজ প্রযুক্তি ইউরোপে পৌঁছানোর পর বই সহজলভ্য ও সহজে বহনযোগ্য হাওয়াই ধনী এবং উচ্চ শ্রেণীর ছাড়াও সাধারণ মানুষের কাছে সহজলভ্য হয়। প্রিন্টার এবং পাবলিশার পৃথক পেশা এবং ব্যবসা হিসেবে আত্মপ্রকাশ পায়। সাধারণ মানুষের মধ্যে জ্ঞানের বিস্তার লাভ করে। জ্ঞানের বিস্তরণ এর জন্য ইউরোপে শুরু হয় রেনেসাঁ। সৃষ্টি হয় লিওনার্দো দা ভিঞ্চি এবং মাইকেলেঞ্জেলোর মত প্রতিভা। জ্ঞান-বিজ্ঞান বিস্তার লাভ করে। অনুসন্ধিৎসু মন সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। আবিষ্কার আর সৃস্টির যুগ। বই সহজলভ্য এবং সাধারণ মানুষের আয়ত্তে আসার জন্য চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। চাহিদা এবং সরবরাহ এই দুইয়ের মিলনক্ষেত্র পৃথিবীর প্রথম বইমেলা ফ্রাঙ্কফুর্ট, সেটি চৌদ্দশ চুয়ান্ন সালের কথা। এরপর যে থেমে যায়নি তা না ফ্রাঙ্কফুর্ট থেকে বইমেলা এই জার্মানির লিপজিক স্থানান্তরিত হয়। সেই দিনগুলোতে ফ্রাঙ্কফুর্টের বইমেলা বন্ধ হয়ে যায়। কিন্তু চিরতরে বন্ধ হয়নি আবার শুরু হয় বইমেলা। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশাল পরিসরে বইমেলা শুরু হয়। এখন এসেছে ইলেকট্রনিক যুগ বই এখন হাতে লেখা হয়না কম্পিউটারে, ধরা ছোঁয়া যায় না, তাই নতুন নতুন সংযোজন। বই এখন শুধু বুক সেলফে শোভা পায় না। বই বাস্তব ডেমনস্ট্রেশন এর মাধ্যমেও প্রদর্শিত হয়। তবে ফ্রাংকফুট বইমেলা বই বিক্রি হয় না; বিক্রির সিদ্ধান্ত হয়, চুক্তি হয়, আলাপ আলোচনা সেমিনার সিম্পোজিয়াম হয়। বইয়ের সম্মেলনে লেখক প্রকাশক বই বিক্রেতা, নতুন বই ব্যবসায়ী এবং নতুন প্রযুক্তি সংশ্লিষ্ট শিখুন বস্তু প্রতি বছর অক্টোবর মাসে এখানে প্রদর্শিত এবং বিকিকিনি হয়।
Tags: book fair
Share this post




