এটুআই জাতীয় প্রকল্প পরিচালক হিসাবে কাজ করার সময় লক্ষ্য করেছি শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু ঐ শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার দেয়া হয় অনেক পরে। যদিও প্রকল্পে কম্পিউটার দেয়ার কথা।
আমি বহুবার বলেছি কম্পিউটার প্রশিক্ষনের আসলে তাকে ঐ প্রতিষ্ঠানে দেওয়ার জন্য নির্ধারিত কম্পিউটার দিয়েই প্রশিক্ষণ দিতে হবে। তাহলে সে ওই কম্পিউটারের সাথে খাপ খাইয়ে নিতে পারবে। কোন ত্রুটি থাকলে তাও ধরা পড়বে। ঠিকাদারের কাছ থেকে সঠিক মালামাল পাওয়া যাবে। কিন্তু প্রায় সকল ক্ষেত্রেই প্রশিক্ষণ দেওয়া হয় এক সময় আর computer দেয়া হয় ভিন্ন সময়। computer দেওয়ার পর অনেক অভিযোগ পাওয়া যায়। কারো কম্পিউটার চলেনা। কারও কম্পিউটার সমান্য অসুবিধা হলে মনে করে নষ্ট হয়ে গেছে। কিন্তু প্রশিক্ষণের সময় এগুলো বুঝিয়ে দিলে ওইসব সমস্যা থাকে না।
বারবার বলা সত্ত্বেও গতানুগতিকভাবেই চলে এসেছে। খুব জোরেশোরে, গুরুত্ব দিয়ে বলার পর যুক্তি দেয়া হয়েছে। দেওয়া তো হচ্ছে তাহলে অসুবিধাটা কি?
তখন আমাকে বলতে হয়েছে। আপনার বিয়ে দিলাম আজ। বিয়ের শাড়ি দিলাম এক মাস পর। আপনার কেমন লাগবে? তখন একটু মাথা চুলকিয়ে চিন্তা করে ! তাইতো বিষয়টা তো ভেবে দেখা দরকার।

