আমাদের নুমিডিয়া অভিযান
১৭ নভেম্বর রাতে আলজিয়ার্সে মেসিনিসা রেস্তোরায় রাতের খাবার সারার পর মাথার ভেতর কিলবিল করছিলো কিভাবে কিভাবে স্বদেশীদের কাছে আলজেরিয়ায় বারবেরদের কাছে আইকন মেসিনিসার (Messinisa) কথা তুলে ধরব। মেসিনিসার বাবা ডিয়া বারবেরদের একটা গোত্রের প্রধান হলেও কার্থেজের শাসকদের সাথে সখ্যতা ছিল। মেসিনিসার কার্থেজে বেড়ে ওঠার সূত্রে রাজনৈতিক মেরুকরণের খুঁটিনাটি শিখেছিলেন। কার্থেজেনিয়ানদের হাত ধরে নুমিডিয়ার সিংহাসনে আরোহণ…

