মিলিটারি প্রশিক্ষণ
নতুন আমদানি : ১৯৮৪ সালের ফেব্রুয়ারি মাস চট্টগ্রামের ভাটিয়ারিতে সামরিক প্রশিক্ষণের জন্য ডাক পড়ল। লম্বা তালিকা ১৫০ জনের প্রশিক্ষণ। বাংলাদেশ স্বাধীন হবার পর এই প্রথম বেসামরিক কর্মকর্তাদের সামরিক প্রশিক্ষণ দেয়ার আয়োজন করা হয়েছে। মাদারীপুর থেকে ভাটিয়ারী দূরত্ব অনেক, ভ্রমন ক্লান্তিকর। তাই সিদ্ধান্ত নিলাম প্রশিক্ষণ শুধু দু’একদিন আগে ভাটিয়ারী গিয়ে বিশ্রাম নেব। সিদ্ধান্ত অনুযায়ী ভাটিয়ারী পৌছালাম।…

