চীন: স্যাং বংশ Shang dynasty
পীত নদীর উপত্যকায় Luoyang এর Erlitou গ্রামে ১৯০০ থেকে ১৫০০ খ্রিস্টপূর্বাব্দে চীনের প্রথম রাষ্ট্র গঠনের প্রমাণ পাওয়া যায়। এখানে বিস্তৃত রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ, আবাসিক এলাকা, কবরস্থান, রাস্তা এবং সিরামিক ব্রোঞ্জ ও টরকুইসের Torquoise ওয়ার্কশপ পাওয়া গেছে। এই সংস্কৃতিকে ভিত্তি করেই এখানে গড়ে ওঠে Shang Dynasty স্যাং ডাইন্যাস্টি ১৬০০ থেকে ১৪৪৬ খ্রিস্টপূর্বাব্দ বর্তমানের মধ্য ও উত্তর Henan…
