বঙ্গবন্ধুর নিজহাতে গড়া বিকল্প: সৈয়দ নজরুল ইসলাম
এখন শিক্ষকতা কিংবা জজ থেকে ইস্তফা দিয়ে ইনকাম ট্যাক্সের চাকরিতে ঢুকলেও সেদিন সৈয়দ নজরুল ইনকাম ট্যাক্সের চাকরি ছেড়ে আনন্দ মোহন কলেজে শিক্ষকতায় যোগ দেন।
শিক্ষকতাও তাকে ধরে রাখতে পারিনি ১৯৫৩ সালে আইন পাশ করে ময়মনসিংহ বারে যোগ দেন। একই সাথে রাজনীতি তাকে হাতছানির দেয়। ঐ সালেই বাংলাদেশ আওয়ামীলীগে যোগ দেন। চার বছরের মাথায় ১৯৫৭ সালে ময়মনসিংহ আওয়ামীলীগের সভাপতি নির্বচিত হন। ১৯৬৪ সালের ৮ মার্চ প্রাদেশিক আওয়ামীলীগের সহ-সভাপতি নির্বাচিত হয়ে ১৯৭২ সালের ১৬ এপ্রিল পর্যন্ত তিনি এই পদে ছিলেন।
১৯৭০ সালে নির্বাচনী এলাকা ময়মনসিংহ-১৭ জাতীয় পরিষদের সদস্য এবং ১৯৭৩ সালে নির্বাচনী এলাকা ময়মনসিংহ-২৮ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১২ মার্চ ৭৩ দ্বিতীয় বারের মত পার্লামেন্টারী পার্টির উপ-নেতা নির্বাচিত হয়ে আমৃত্যু এই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন।
বঙ্গবন্ধু সৈয়দ নজরুল কে তার অনুপস্থিতিতে বিকল্প হিসেবে গড়ে তুলেছিলেন। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু গ্রেফতার হলে তার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেন। ১৯৭৫ সালের ১৫ জানুয়ারী বঙ্গবন্ধু রাষ্ট্রপতি হলে তাকে উপ-রাষ্ট্রপতি করা হয়। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুজিব নগর সরকারের অস্থায়ী রাস্ট্রপতির দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালে ১৫ আগস্ট স্বপরিবারে নৃশংসভাবে হত্যার পর ২৩ আগস্ট গ্রেফতার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীন রাখা হয়। এখানেই বন্দী অবস্স্থায় ৩ নভেম্বর শেষ রাতে অন্য তিন জাতীয় নেতার সাথে ১ নং কক্ষে হত্যা করে হত্যাকারীরা বাংলাদেশের চাকা উল্টোদিকে ঘুরিয়ে দিতে চেয়েছিলো। তারা পলাতক অবস্থায় মৃত্যুদন্ড মাথায় নিয়ে দূর থেকে বাংলাদেশের উন্নতি দেখছে আর নিজেদের মৃত্যুর প্রহর গুনছে।








Dear sir,
You are a blessed person for our beloved country. I am fortunate enough to have the opportunity of working under your dynamic leadership. We had been in UK vist in 2008 organised by BC which is an unforgettable memory. May Allah give you a long life. I wish I could get your blessings! My Full Bright scholarship to America was approved by you. You were then the honorable Chairman of Agrani School and College. I am really thankful to you. Your daughter Fiona is my direct student. I visited your residence several times with different issues of Connecting Classrooms Project. Pray for us dear Sir.