বাবরের জন্মস্থান আন্দিজান। আন্দিজানের বাগ-ই-শ্যামল বাদশা বাবর এর স্মৃতির সাথে জড়িত। চৌদ্দশ চুরানব্বই সালে বাবরের পিতা ওমর শেখ মির্জা দুর্ঘটনায় মৃত্যুবরণ করার সময় বাবর এর বয়স মাত্র ১১বছর। এই বয়সে তাকে পিতৃরাজ্য ছাড়া করা হয়। ফারগানা পরিত্যাগের সময় বাগ-ই-শ্যামল এ সাময়িক অবস্থান করেন। মোগল সম্রাট হলেও বাবর আর কখনো তার নিজ জন্মভূমি আমি দুজনে ফিরে আসতে পারেননি।
আন্দিজানের পার্শ্ববর্তী শহর ওস সম্পর্কেও বাবর তার আত্মজীবনীতে লিখেছেন। সেখানেও বাবরের শৈশবের অনেক স্মৃতি রয়েছে। তবে সেই ওস এখন ভিন্ন দেশ কিরগিজস্তানের অন্তর্গত….
ভিডিওটি সম্পূর্ণ দেখতে ক্লিক করুন https://www.youtube.com/watch?v=2uHPqsHVJgU&feature=youtu.be



