
ব্রোঞ্জ যুগের শুরুতে অঞ্চলে কৃষি উৎপাদন ও বাণিজ্যের প্রসারের ফলে অর্থনৈতিক ভিত্তির পরিবর্তন আসে। দূর দূরান্তে বাণিজ্য করার ফলে এই অঞ্চলে সম্পদের বৈষম্য হওয়ায় সমাজে শ্রেণীবিভাজন হয়। জনসংখ্যা ও ব্যাপক বৃদ্ধি পায়। নতুন নতুন আবিষ্কারের ফলে নতুন চাহিদার সৃষ্টি হয়। নিরাপত্তা, প্রতিরক্ষা, অবকাঠামো, সংগঠন, বিচার, ধর্ম, খাদ্য সংরক্ষণ ইত্যাদি কারণে জনপ্রশাসনের বিস্তৃতি ঘটে। এর ফলে গ্রাম শহরে রূপান্তরিত হয়। বর্তমান ইরাক, সিরিয়া, প্যালেস্টাইন, ইসরাইল, লেবানন, জর্ডান ও তুরস্কের পূর্বাঞ্চলে পৃথিবীর প্রথম শহরের সৃষ্টি হয়।
শহরের প্রশাসনিক খরচ মেটানোর জন্য খাজনা আদায় শুরু হয়। প্রধানত উৎপাদিত পণ্যের একাংশ খাজনা হিসেবে ধার্য করা হতো। সেনাবাহিনীর সৃষ্টি করা হয়, আধুনিক পুলিশের পূর্বসূরী হিসেবে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন দেখা দেয়, নানা দেবদেবীর মন্দির সৃষ্টি হয় এবং তা পরিচালনার জন্য পুরোহিত নিয়োগ দেয়া হয়। সমাজে কর্ম বিভাজন সৃষ্টি হয়।
চারিপাশ নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা শহরের প্রশাসনের জন্য আলাদা প্রশাসনিক এলাকা, জনসাধারণের জন্য পৃথক আবাসিক এলাকা, মন্দির এলাকা, শিল্পের জন্য পৃথক শিল্প এলাকা। এমন একটি প্রাসাদ তেল আল সাঈদীতে আবিষ্কৃত হয়েছে। এই এলাকা শুষ্ক হওয়ায় উৎখননে জৈব পদার্থগুলোও সংরক্ষিত আছে। খননের ফলে দেখা গেছে এই প্রাসাদে ডিনারের পরপরই অগ্নিকাণ্ড হয়। অগ্নিকাণ্ডে পুড়ে কয়লা হওয়া গম, মটর দানা, আঙ্গুর, ডুমুর, হাড়ের দাঁত খেলাল ইত্যাদি থেকে শাসকদের জীবনযাত্রা সম্পর্কে সম্যক ধারণা পাওয়া গেছে।

ক্রমান্বয়ে এসব শহর নগরের পরিণত হয়েছিল। ১১ হাজার বছরের পুরাতন প্যালেস্টাইনের ‘জেরিকো’ পৃথিবীর প্রথম শহর হিসেবে গণ্য হয়। এছাড়া ‘দামেস্ক’ পৃথিবীর সবচেয়ে পুরাতন রাজধানী শহর।







