একজন মনিরামপুরবাসীর কথা:
বটবৃক্ষ পোড়া ইটের মত শক্ত বস্তু দিয়ে তৈরি কৃত্তিকে গ্রাস করতে পারে। কিন্তু সেই বটবৃক্ষের বীজ অতি ক্ষুদ্র। এই ক্ষুদ্র বীজ থেকে বটবৃক্ষ রুপে উন্মীলিত হওয়ার জন্য সাহায্যের প্রয়োজন হয়। ক্ষুদ্র বীজকে প্রথিত করার জন্য পাখির সাহায্য প্রয়োজন। পাখি বটফল খেয়ে বিষ্ঠার মাধ্যমে কৃত্তিতে রোপিত করে। তাই বটবৃক্ষের বংশ বিস্তারের জন্য পাখির সাহায্য অতি প্রয়োজন।…
