বটবৃক্ষ পোড়া ইটের মত শক্ত বস্তু দিয়ে তৈরি কৃত্তিকে গ্রাস করতে পারে। কিন্তু সেই বটবৃক্ষের বীজ অতি ক্ষুদ্র। এই ক্ষুদ্র বীজ থেকে বটবৃক্ষ রুপে উন্মীলিত হওয়ার জন্য সাহায্যের প্রয়োজন হয়। ক্ষুদ্র বীজকে প্রথিত করার জন্য পাখির সাহায্য প্রয়োজন। পাখি বটফল খেয়ে বিষ্ঠার মাধ্যমে কৃত্তিতে রোপিত করে। তাই বটবৃক্ষের বংশ বিস্তারের জন্য পাখির সাহায্য অতি প্রয়োজন। শিক্ষা মানুষের জীবনে অতি প্রয়োজনীয়। শিক্ষা জীবনের জন্য অসাধারণ প্রস্তুতি। বাল্যকাল থেকেই শিক্ষা গ্রহণ করতে হয়। বাল্যকালে মানুষ অসহায় থাকে। তাই অন্যের সাহায্য প্রয়োজন হয়। শিক্ষাক্ষেত্রে শিক্ষার জন্য শুধু শিক্ষকের যে প্রয়োজন তা কিন্তু না। শিক্ষাকে ব্যবস্থাপনার জন্য অনেক মানুষের সহায়তার প্রয়োজন। এই সহায়তার মধ্যে পার্থক্য অতি প্রয়োজনীয়। যুগে যুগে তাই বিত্তহীনদের শিক্ষার জন্য কিংবা বিত্তবানদের ক্ষেত্রেও শিক্ষায় উৎসাহী করার জন্য বৃত্তির প্রয়োজন। প্রয়োজন আর্ট সাহায্যের।
এক্ষেত্রে মনিরামপুরবাসী কেনই বা পিছিয়ে থাকবে ? তারা আজ অগ্রণী হয়েছে এলাকার কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা এবং বৃত্তির দেয়ার জন্য। বৃত্তি হয়তো যৎসামান্য হতে পারে কিন্তু এর মধ্যে বট বৃক্ষের বীজের মত অপার সম্ভাবনা লুকিয়ে আছে। এই অনুপ্রেরণা বৃত্তি গ্রাহকে তার লক্ষ্যের শিখরে নিয়ে যেতে সাহায্য করবে। আর যারা বৃত্তি দিচ্ছেন তারা তৃপ্তি নিয়ে বাড়ি ফিরবে। এক গবেষণায় বলে যারা কোন ভাল কাজ করে কিংবা মানুষকে সহায়তা দেয় তাদের আয়ু বৃদ্ধি পায়। এই দুনিয়ায় কে না বেশি দিন বাঁচতে চায়। বৃত্তি দেওয়ার মাধ্যমে তাই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়া হবে। আর যাদের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে তাদের জীবনকে প্রলম্বিত হবে। এই দু’ধারী পন্থার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা তাদের অর্থ উৎসর্গ করেছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আর আশা রইল এটি যেন চলমান থাকে, স্থায়ী রূপ নেয়।






