পৃথিবীর প্রথম গ্রামের গোড়াপত্তন হয় কৃষি ও পশু পালনের জন্য উপযুক্ত বৃষ্টিপাতযুক্ত ইরাক ও সিরিয়ার উত্তরাঞ্চলে। এখানে খাল খনন করে সেচের মাধ্যমে ফসল উৎপাদন শেখে। দক্ষিণের বৃষ্টিপাতহীন উর্বর এলাকায় সেচের মাধ্যমে ফসল উৎপাদন পদ্ধতি বিস্তৃত হয়। কাদার তৈরি ইট শুকিয়ে ঘরের দেয়াল গেথে প্লাস্টার করে ও ঘাস দিয়ে ছাউনি করা ঘরে বসবাস শুরু করে। এর ফলে তারা একই জায়গায় অনেক পরিবার স্থায়ীভাবে বসবাস শুরু করলে গ্রামের সৃষ্টি হয়।
ধর্ম, আচার অনুষ্ঠান ও মাটির পাত্র তৈরি, হাড় ও হাতির দাঁতে কারুকার্যের করার শিল্পদক্ষতা দক্ষতা অর্জন করে। বর্তমানের মধ্য তুরস্কের মৃত অগ্নিগিরি থেকে প্রাপ্ত কাঁচের ন্যায় ধারালো খনিজ ‘অবসিডিয়ান’ আমদানি শুরু করে। আবসিডিয়ান পৃথিবীর প্রথম ছুরি হিসেবে ব্যবহৃত হয়। এভাবে তৈরি বস্তু ও কৃষি উৎপাদন অন্যান্য এলাকার সাথে বিনিময় শুরু করে। পরিবহনের ক্ষেত্রে পোষ মানানো গাধা ব্যবহার শুরু হয়। এই ঘটনা আজ থেকে ৬৫০০ থেকে ৪২০০ খ্রিস্টপূর্বাব্দে মধ্যে ঘটে। কৃষি ও পশু পালনের প্রসারের সাথে ব্যক্তি সম্পদের ধারণা জন্মে। শিল্প ও বাণিজ্যের প্রসারের সাথে সমাজে শ্রেণীকরণ শুরু হয়। সম্পদের হিসাব রাখা, আইনশৃঙ্খলা রক্ষা, বহিশত্রুর আক্রমণ ও নতুন অবকাঠামোর প্রয়োজন দেখা দেয়। শাসক শ্রেণীর প্রয়োজনীয়তা দেখা দেয়। জনসংখ্যা বাড়তে থাকে। এক সময় গ্রাম শহরে এবং শহর থেকে নগরে রূপান্তরিত হয়।

কৃষি উৎপাদনের যন্ত্রপাতি 
কৃষি সাথে মৃৎশিল্পের সৃষ্টি
এমনি একটি গ্রাম ‘Bab-edh-Dhra’ (বাব-এদ-দাহরা)
জর্ডানের ডেড সি’র উত্তরপূর্বে অবস্থিত, এটি বাইবেলের উল্লেখিত সোডম শহর হিসেবে চিহ্নিত করা হয়। এর প্রাকৃতিক সম্পদের জন্য ৩৩০০ খৃষ্টপূর্বাব্দে মানুষ বসবাস করার জন্য এই স্থান নির্বাচন করে। ৩০০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে মিশর, সিরিয়া, ইরাকে লেখা আবিষ্কার করে। ইতিপূর্বে কৃষি ও শিল্প আবিষ্কৃত হওয়ায় ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য ঐসব দেশের সাথে ‘সোডম’যোগাযোগ সৃষ্টি করে। তবে এরও ৩০০ বছর পর উন্নতির শেখরে ওঠে। ২৪০০ খ্রিস্টাব্দের দিকে সোডম ধ্বংস হয়ে যায়। পাপের জন্য বাইবেলে এর ধ্বংসের কথা উল্লেখ আছে, Sodomy শব্দটি এই গ্রামের নাম থেকে উৎপত্তি । এরপরও মানুষ ২১০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এখানে বসবাস করে, তারপর পরিত্যক্ত হয়। এই সময়কে প্রাক-শহর পর্ব বা শহর সৃষ্টির পূর্বাবস্থা বলা হয়।






