গ্রামে যাদের বাড়ি তাদের যদি গোয়ালে গরু থাকে বুঝতে অসুবিধে হবে না। গরুতে জাওনা খায়। মান্দার ভিতর যাওনা দেয়া হয়। আর যদি শীতকাল আসে তো কথাই নাই। এর ভিতর কুকুর যেয়ে শুয়ে থাকে। নান্দা গোল, কুকুরটা যদি গোল হয়ে শুয়ে থাকে তবে ওম বেশি হয়। শীতের রাত। ক্ষিদের তো লাগতেই পারে কিন্তু গরুর আর খাওয়ার উপায় নেই। কুত্তা শুয়ে আছে। সে কিন্তু যাওনা। কিন্তু গরুকে মুখ দিতে দেয় না।
অর্থাৎ সামান্য উপকারের জন্য। নিজে খায় না, অন্য কেউ খেতে দেয়।
এটাকে বলে ধান্দায় কুত্তা পলিসি।



