বাংলাদেশের উদ্ভাবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ বদনা। পৃথিবীর যেখানেই গেছি সেখানে ঘটিবাটি ডানোর কৌটা ইত্যাদি দিয়ে বদনার কাজ সারা হয়ে। বাংলাদেশ পানিবাহিত রোগ আমাশা, ডায়রিয়ার প্রাদুর্ভাব বেশি। তাই এমন একটা জিনিস দরকার যা দিয়ে সহজেই পরিচ্ছন্ন হওয়া যায়। সঠিক জায়গায় পানি পড়ে। তাইতো বদনার সৃষ্টি এদেশে বাংলাদেশে।
কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে। কাজ সারার পর এবং বাড়ি আর টয়লেটের মাঝখানে কোথাও ফেলে দেয়া হয়। সেটা পল গাদার নীচে হতে পারে। বদনা খুঁজে পাওয়া যাচ্ছে না। পেলেও পানিশূন্য। পানি ভরতে চাপতে হবে, সময় লাগতে পারে। তার ভেতরে কাজ সারা হয়ে যেতে পারে।
যদি কাজ সারার পর বদনাটা পানি ভরে টয়লেটের কাছে, নিদেনপক্ষে টিউবওয়েলের কাছে রাখা হতো। তাহলে পরবর্তী ব্যবহারকারী সহজে ব্যবহার করতে পারত। কিন্তু সচারাচার তা করা হয় না।
এই পলিসিকে বদনা পলিসি বলে। ভবিষ্যত চিন্তা করে কিছু করা হয় না। তাৎক্ষণিক কাজ হলে হ’ল। অন্য লোকের কি হলো, কিছু আসে যায় না।
এটা অনেকটা ব্যবস্থাপনা শাস্ত্রের contingency policy মতো।



