মারের উপর ওষুধ নেই

১৯৭৬ সালের গোড়ার দিকে বিদ্যালয়ে ভর্তি হই। কয়েক মাস পরে হাবিবুর রহমান হলে সিট পাই। তখনকার দিনে প্রতি মাসে ১২২ টাকা খাবারের জন্য জমা দিতে হতো। সবাই যার যার মতো প্লেট এবং গ্লাস নিয়ে ডাইনিং হলে খাবার জন‍্য হাজির হতো। ডাইনিং হলে ঢোকার সময় পচা গন্ধ বের হতো। ভাত শক্ত প্লাস্টিকের মতো লাগতো। ভাত খেতে…

উচ্চশিক্ষার যাত্রা

মা গোলা থেকে ধান পেড়ে বিক্রি করে ১২৭ টাকা দিলেন। টাকার পরিমাণও কম কাঁদো কাঁদো হয়েও ঐ টাকা নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হলাম। বাসার পাশেই মাইকেল মধুসূদন কলেজের শিক্ষক মজিবুল হক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন। তার আপন ছোট ভাই এনামুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয় পৌঁছে…

প্রচার না ফল কোনটি বড় ?

দেশি মুরগি ১৬-২০ টা ডিম দেয়। কিন্তু এক ঘন্টা ধরে ‘ক’ ‘ক’ করে। শব্দ করলে শেয়ালে ডিম খেয়ে যেতে পারে। তারপরও ঝুঁকি নিয়ে ‘ক’ ‘ক’ করে। প্রচার করে সে বড় একটা কিছু করে ফেলেছে। অন‍্যদিকে ফার্মের মুরগি বছরে ৩০০ ডিম দেয় ‘ক’ ‘ক’ করে না। ডিম দিয়ে তার অবস্থা কাহিল হয়ে যায়। ‘ক’ ‘ক’ করলে…