আমাদের দেশে চুইংগাম policy খুব বেশি ব্যবহৃত হয়। কোন বিষয় আমরা put up করতে বলি, তদন্ত করে রিপোর্ট করতে বলি, মতামত দিতে বলি, আপাতত স্থগিত করতে বলি, অন্য বিভাগের মতামত নিতে বলি। এমন আরও বহু পদ্ধতি আছে দিয়ে মনে হয় কাজ চলছে। অনেক কিছু করা হচ্ছে। কিন্তু কোনো ফল নেই। আমাদের দেশে কোন কোন ফল আজ আসলে ফল না। যেমন চালতার কথাই ধরা যাক। চালতার বৃতি রসালো হয়ে ফলের মত হয়। যা দিয়ে আমরা আচার তৈরি করে। আসলে এটি ফল না।
যারাভুক্তভোগী তারা এই পলিসিতে আশ্বস্ত হয়। আশায় আশায় থাকি। দিনের শেষে। মাসের শেষে। বছরের শেষে যেখানে ছিল সেখানেই থাকে। এ যেন কামরুপ কামাখ্যায় যাওয়া সারাদিন চলাচল কিন্তু সন্ধ্যায় যেখানে ছিল সেখানে আছে।
সারাদিন চুইংগাম চিবান। কিছু না কিছু মিষ্টির অনুভূতি হবে। মুখের পেশিতে ব্যায়াম হবে। দিনের শেষে ফেলে দেন। দেখবেন ওজনে গঠনে প্রায় অপরিবর্তিত।
তাই এর নাম দিয়েছি ‘চুইংগাম policy’. বাংলা ইংরেজিতে হাইব্রিড করেছি।



