ম্যাজিস্ট্রেট, মাদারিপুর, ১৯৮৩

সদ্য চাকরি পেয়েছি, শাহবাগে সিভিল অফিসার’স ট্রেনিং একাডেমিতে প্রশিক্ষণ শেষে মাদারীপুর পোস্টিং দেয়া হল। ১৯৮৩ সালের সেপ্টেম্বর মাসের শেষের দিকে মাদারীপুর যাই। একটা সাদা শার্ট আর কালো প্যান্ট পরে বাসে মাদারীপুর স্ট্যান্ডে পৌঁছাই। একই বাসে মোহাম্মদ আলী পাশা নামের আর একজন ম্যাজিস্ট্রেট আমার মতই যোগদানের জন্য মাদারীপুর আসেন। আমার যাওয়ার বিষয়টি আগেই এসডিও সাহেবকে জানানো…