শিক্ষা জীবনের জন্য সাধারন প্রস্তুতি। শিক্ষাই শেষ কথা না তাই উপসর্গ যোগ করে প্রশিক্ষণ শব্দের সৃষ্টি করা হয়েছে। শিক্ষা ছাড়াও বিশেষ ধরনের প্রস্তুতির জন্য প্রশিক্ষণ প্রয়োজন।
সবাই উচ্চশিক্ষার জন্য নানা কারণে বিশ্ববিদ্যালয়ের পর্যন্ত পৌছাতে পারেন না। স্কুল কলেজ জীবন শেষ করেই বাস্তব জগতে প্রবেশ করতে হয়, পরিবার গড়ে তুলতে হয়। একটা নুতন সংসার সৃষ্টি করতে হয়। অর্থনৈতিক ও সৃষ্টিশীল কর্মকান্ডের নূতন নূতন কেন্দ্রবিন্দু সৃষ্টি হয়। কিন্তু এজন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের জন্য কোন প্রশিক্ষণের আয়োজন নেই। একবার ভেবে দেখুন তো আপনাকে যদি একটি গহীন অরণ্যে রেখে আসা হয় তাহলে কি অবস্থা হয়। যদিও চারপাশে মৌলিক থাকে কিন্তু এসব দিয়ে নিজের এবং অন্যের প্রয়োজন অনুযায়ী সম্পদ তৈরি করতে হয়।
এখন আর বসে থাকার সময় নেই। টাইট বিদায়ী শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা দরকার। যেসব করছে জীবনের শেষবিভিন্ন দিকের দক্ষতার প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বাইরের বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞদের প্রশিক্ষক হিসাবে আমন্ত্রণের ব্যবস্থা থাকবে। এ তো গেল কিভাবে একটি সুন্দর পরিবার গড়ে তুলতে হয়। পরিবারকে সমৃদ্ধশালী করার জন্য অর্থ উপার্জনের প্রয়োজন হয়। অর্থ উপার্জনের জন্য কর্মসংস্থান করা কিম্বা উদ্যোক্তা হিসাবে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা কারখানা করে তোলার জন্য প্রশিক্ষণ, পুঁজি, ব্যবস্থাপনা ও আইনের জ্ঞান দরকার হয়। এসব ব্যাপারে আমাদের সরকারি ও সামাজিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার কোন বিকল্প নেই।


