নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর বহু পরিবার গঠনে সাহায্য করেছে, বহু জীবনকে সুন্দর করেছে, আলো দিয়েছে একথা নিশ্চিন্তে বলা যায়।
শিক্ষা জীবনের জন্য সাধারণ প্রস্তুতি। এই প্রস্তুতির প্রস্তুতকালীন গাইড শিক্ষক। পরবর্তী জীবন শিক্ষক ছাড়াই চলতে হয়। তখন পরিবারের সদস্য, সহকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনের সাথে পরামর্শক্রমে নিজেকে চলতে হয়। প্রতিটি শিক্ষার্থী এক সময় পরিবারে শিক্ষকের ভূমিকা পালন করে।
বিদালয় শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা উপকরণ একত্রে ধারণ করে, সংযোগ ঘটায়।
এই স্কুলে ৫০ বছর আগে যারা শিক্ষক-শিক্ষার্থী ছিলো আজ তারা নেই। ভবনের আসবাবের পরিবর্তন হয়েছে। প্রযুক্তির আমূল পরিবর্তন হয়েছে। কিন্তু শিক্ষালয়ের উদ্দেশ্যের, কাজের কোন পরিবর্তন নেই। উদ্দেশ্য সাধনের জন্য যারা যত দ্রুত পরিবর্তন আঁচ করতে পারে এবং সে অনুযায়ী পরিবর্তিত হতে পারে তারা তত সফল।
নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় এলাকার শিশুদের জীবনের জন্য গত ৫০ বছর যাবত প্রস্তুত করে যাচ্ছে। যারা এখানে শিক্ষক ছিলেন ও আছেন তাদের সকলকে আজকের দিনে শুভেচ্ছা। যারা প্রতিষ্ঠা করেছেন তাদেরকে অভিনন্দন। যারা শিক্ষার্থী আছেন ও ছিলেন তাদেরকে অভিবাদন।
আগামী দিনগুলোতে নিশ্চিন্তপুর বিদ্যালয় জীবনের মান সম্পর্কে নিশ্চিন্ত করার জন্য শেখা-শেখানোয় ইপ্সিত পরিবর্তন আনবে এই প্রত্যাশা রইল।
এন আই খান
সাবেক শিক্ষা সচিব
ডিসেম্বর ২০১৬







