কদিন যাবত শরীরের ভাল যায় না। আপন যারা মারা গেছে তাদের খবর নেয়া হয় না। আব্বা, শশুর, শাশুড়ি কারোরই খোঁজ নেয়া হয় না। ৪ ফেব্রুয়ারি ২০১৮ সকালে ঘুম থেকে জেগে মনে হলো আমার খবরও কেউ নেবে না। যদিও কাল অনেকেই আমার সাথে ফটো তোলার আগ্রহ দেখিয়েছেন। তবে কেউ যদি এমন কিছু করে যায় যা চিরকালই মানুষের উপকারে আসে। তবে তাকে মানুষ খুঁজে বের করে স্মরণ করবেই। শিক্ষার্থীদের প্রতি এই উপদেশ রাখার জন্য সকালে এই কবিতাটি লিখে ফেললাম।
পলি আসে, পলি পড়ে, পলিতে ঢেকে দেয়
পুরনো সব ভুলে যায়, মনে হয় মুছে যায়
চাপা পড়ে নিভৃতে, পারতে পরতে, পড়তে না পড়তে।
তেল খোঁজে পলিতে, খনি আছে অলিতে-গলিতে
তখনই খোজ হয়, কোথা থেকে এলো এই পলিরে
মানুষ আসে, মানুষ যায়, কেউ কেউ বড় হয়
শাসকে, শোষকে, গায়কে, নায়কে, সৈনিক দৈনিক মজুরে
autograph, photograph ভিডিও, দৈনিক খবরে
আজ হোক কাল হোক মরবেই, চাপাতো পড়বেই মানুষের পলিতে
ইতিহাসে খোঁজ নেয়, খোঁজ নেয় মানুষের পলিতে অলিতে গলিতে
সার্চ দেয়, যদি তাকে দিয়ে কাজ হয়, নইলে চাপা থাকে মানুষের পলিতে।




