যখন ছোট ছিলাম পাঁকমোড়া দিয়ে সকালে উঠতাম
চলে যেতাম কতবেল, আতা, বরই তলায়
যখন বড় হলাম, তখন গড়াগড়ি দিয়ে উঠি
চলে যাই হাঁটতে, রক্তের সুগার দেখাতে
যখন ছোট ছিলাম তখন মাছ ধরতে যেতাম
এখন আমাকে ধরতে আসে তদবিরে
যখন শিশু ছিলাম, শীতে আগুন পোহাতাম
যখন বড় হলাম, সোয়েটার আলমারিতে
যখন ছোট ছিলাম তখন হাঁটার কষ্ট
এখন বড় এখন হাটতে না পারার কষ্ট
যখন ছোট তখন সবই স্বাদের
তবে কলা, পেঁপে, উচ্ছে অনাদরের
এখন বুড়ো, এখন সবই বিস্বাদের
তবে কলা পেঁপে উচ্ছে আদরের
যখন ছোট তখন স্বভাব দৌড়ের
এখন বড় এখন মিনমিনে ভাবের
যখন ছোট তখন যা পাই তাই খাই
এখন বুড়ো, এখন খুঁতখুঁতে স্বভাবের






