২৫ সেপ্টেম্বর ২০১৭ দুপুরে মেঘালয় থেকে দেশে ফেরার পথে রানগাইন পাহাড়ে মেঘের আনাগোনাও দেখে ভাবাবেগ হলো তাই কবিতাটি লিখলাম। ইচ্ছা আছে পরে আবৃত্তি করব:
মেঘ
দূরে আছে কাছে নেই
ছুলে পর আর নেই
ছোয়া পেলে পড়ে যায়
তখনই সে জীবন দেয়
জড়ো হলে মেরে যায়
ভেঙে দেয়, ক্ষয়ে দেয়
উড়ে উড়ে চলে যায়
যেখানেতে বাঁধা নেই
যেতে কোন গাড়ী নেই
ভাড়া নেই, তাড়া নেই
কে সে বলে তো
রানগাইন চলো তো।
——এন আই খান




