চাঁচুয়া হাজী আলী আকবর আলিম নাদ্রাসা ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর বহু আলেম তৈরি, মানুষকে সুপথে নেয়ার পথ সুগম করেছে, বহু জীবনকে সুন্দর করেছে, আলো দিয়েছে একথা নিশ্চিন্তে বলা যায়।
শিক্ষা জীবনের জন্য সাধারণ প্রস্তুতি। এই প্রস্তুতির প্রস্তুতকালীন গাইড শিক্ষক। পরবর্তী জীবন শিক্ষক ছাড়াই চলতে হয়। তখন পরিবারের সদস্য, সহকর্মী, আত্মীয় স্বজনের সাথে পরামর্শক্রমে নিজেকে চলতে হয়।
শিক্ষালয় শিক্ষক, শিক্ষার্থীর, শিক্ষা উপকরণ একত্রে ধারণ করে, সংযোগ ঘটায়।
এই মাদ্রাসার ২৭ বছরের যাত্রায় ২০১৬ সালে নোয়াখালির সেনবাগ উপজেলায় শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে সরকারের কাছ থেকে সার্টিফিকেটসহ ১ লক্ষ টাকার উদ্দীপনা পুরস্কার পেয়েছে যা গুণগত মান নির্দেশক। এই ধর্মীয় শিক্ষালয়টি শিক্ষার্থীদের ইহ ও পর উভয় কালের জন্য গত ২৭ বছর যাবত প্রস্তুত করে যাচ্ছে। যারা এখানে শিক্ষক ছিলেন ও আছেন তাদের সকলকে আজকের দিনে শুভেচ্ছা। যারা এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছেন তাদের ত্যাগ ও দূরদৃষ্টির জন্য কৃতজ্ঞতা। যারা শিক্ষার্থী আছেন ও ছিলেন তাদেরকে অভিবাদন।
যারা যত দ্রুত পরিবর্তন আঁচ করতে পারে এবং সে অনুযায়ী পরিবর্তিত হতে পারে তার তত সফল। আগামী দিনগুলোতে চাঁচুয়া মাদ্রাসা ইহজীবনের ও পরকালের জন্য নিশ্চিন্ত করার জন্য ইপ্সিত পরিবর্তন আনবে এই প্রত্যাশা রইল।
এন আই খান
সাবেক শিক্ষা সচিব
এপ্রিল, ২০১৬ ঢাকা



