শিক্ষা জীবনের জন্য প্রস্তুতি। জীবনের প্রস্তুতির জন্য মানুষকে আনেক কিছু জানতে ও শিখতে হয়। নতুন নতুন ধ্যান-ধারণা, টেকনোলজির পরিবর্তন, মানুষের কর্মকান্ডে পরিবেশে পরিবর্তন কিংবা প্রকৃতির আপন নিয়মে পরিবর্তনে মানুষকে খাপ খাওয়াতে হয়। পৃথিবী শতত পরিবর্তনশীল তাই শিক্ষা পরিবর্তনশীল।
এক জেনারেশন থেকে আর এক জেনারেশনে সংস্কৃতি সঞ্চালন শিক্ষার দায়িত্ব। যেভাবে মানুষ জীবন যাপন করে, যেভাবে মানুষ আচার-আচরণ করে তাই সংস্কৃতি। এর মধ্যে সাহিত্য, সংগীত, নৃত্য, ভোজন, পোষাক, উৎসব ইত্যাদির মিথষ্ক্রীয়াকে বোঝায়। প্রকৃতির সাথে হাজার হাজার বছরের মিথস্কৃয়ার ফলে কোন একটা অঞ্চলের এক এক বৈশিষ্ট সম্পন্ন সংস্কৃতি গড়ে ওঠে। তেমনিভাব বাংলাদেশের ক্ষেত্রে বাঙালির সংস্কৃতি গড়ে উঠেছে। যা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংগ।
পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন, মিডিয়ার সহজলভ্যতা ভিন্ন সংস্কৃতির অনেক কিছু গ্রহণ করার জন্য প্রভাবিত করে। তাই বাংলাদেশিরা অনেক লুঙ্গি ছেড়ে প্যান্ট আর মেয়েরা চুল ব্লন্ড করছে। বাইরের দুনিয়ার সন্ত্রাসের ঢেউ বাংলাদেশে আছড়ে পড়ছে। কিন্তু বাঙালি সংস্কৃতি সহজ সরলতার, যেখানে সন্ত্রাস-হিংসার প্রশ্রয় নেই। সাময়িক মাথাচাড়া দিলেও কালের গর্ভে হারিয়ে যাবেই। প্রয়োজন সচেতনতা, বাঙলি সংস্কৃতির পৃষ্ঠপোষকতা।
এন আই খান
কিউরেটর



