শিক্ষা জীবনের জন্য প্রস্তুতি। একসময় বলা হতো কবর থেকে দোলনা পর্যন্ত শিক্ষা বিস্তৃত। এখন বলা হয় womb to tomb. শিক্ষালয়ে শিক্ষার মোটামুটি একতৃতীয়াংশ ব্যয়িত হয়। জীবনের বাকী অংশ শিক্ষালয়ে না কাটলেও ব্যবহারিক শিক্ষার সাক্ষাত সেখানেই হয়। কর্মক্ষেত্র সেই স্থান। শিক্ষালয় স্থাপন আর কর্মসংস্থান সৃষ্টি করে পরস্পরের আদান প্রদানে শিক্ষাকে পূর্ণতা দেয়া যায়। টি এম এস এস সেই পূর্ণতা দিচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছেন।
শিক্ষা প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষায় বিশেষ শিক্ষা হলেও কগনেটিভ, এফেকটিভ ও সাইকো-মোটর ডোমেইনের মিশ্রণের হেরফেরে কিংবা আধ্বাতিক উপাদনের উপর নির্ভর করে টেকনিকাল, সাধারণ, ধর্মীয় কিংবা বিশেষায়িত হয়। এর উপর ভিত্তি করে বিভিন্ন পেশার উদ্ভব হয়েছে।
যুগেযুগে বিভিন্ন ব্যক্তি, সংগঠণ ও সরকার শিক্ষার দায়িত্ব কাঁধে নিয়েছে। তার মধ্যে কিছু ব্যক্তি সংগঠনের মাধ্যমে শিক্ষাকে এগিয়ে নিয়েছে। এদের একজন হোসেনে আরা আর তার সংগঠণ ‘টি এম এস এস’। উইলিয়াম এডাম এর ১৮৩৪-৩৬ রিপোর্ট দেখা যায় হাজী মো. মহসিন কতটি বিদ্যালয়ে যত অর্থ ব্যয় করতেন টি এম এস এস তার তুলনায় ঢের বেশি অর্থ ব্যয় করে বেশি সংখ্যক শিক্ষার্থীর শিক্ষার সুযোগ সৃষ্টি করছেন। তিনি নিরব কর্মী তাকে যে কোন সরকার কাজে লাগিয়ে তার ও সরকারের কাজটি সহজ করতে পারে। তাকে সম্মানিত করে দেশ সম্মানিত হতে পারে। হযরত মোহাম্মদকে তার ধর্মমতের জন্য নিজের নগররাস্ট্র মক্কা ছাড়তে হয়েছিলো, সিদ্ধার্থ লুম্বিনিতে ধর্ম প্রচার করতে পারেনি কিংবা বৌদ্ধরা টিকতে পারেনি, রোকেয়ার নামে আজ রংপুরে বিশ্ববিদ্যালয় হলেও সেদিন স্বামীর নামের স্কুল বন্ধ করে কোলকাতায় স্কুল খুলতে বাধ্য হয়েছিলো। কিন্তু হোসেন আরা আর তার টিএমএসএস বগুড়ায় জন্মেছে সারা দেশে বিস্তার করে সগৌরবে বাড়ছে এটাই সাত্বনা।
বর্তমানের বাস্তবতা অনুযায়ী এই বছর যে ৪০ লক্ষ শিশু জন্মাচ্ছে তাদের ৩০ লক্ষ প্রাইমারীর সার্টিফিকেট পাবে এদের মধ্যে ২৫ লাখ জুনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট পাবে, এদের মধ্যে ১৫ লাখ এসএসসি পাশ করবে, এদের আট লাখ এইচ এস সি’র দোর পার হলেও মাত্র ৩ লাখ উচ্চ শিক্ষা পাবে। ৪০ লাখে ৩ লাখ উচ্চশিক্ষা। বাকীদের জন্য কে কাজ করবে, কে কর্মসংস্থান করবে। শিক্ষাদান একটি বড় ইবাদত তাই নিজে না করেও তাকে সহায়তা করে ইবাদতে অংশগ্রহণ করা সহজ।
এন আই খান
কিউরেটর
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর
৫ জুলাই ২০১৭



