প্রচার না ফল কোনটি বড় ?

দেশি মুরগি ১৬-২০ টা ডিম দেয়। কিন্তু এক ঘন্টা ধরে ‘ক’ ‘ক’ করে। শব্দ করলে শেয়ালে ডিম খেয়ে যেতে পারে। তারপরও ঝুঁকি নিয়ে ‘ক’ ‘ক’ করে। প্রচার করে সে বড় একটা কিছু করে ফেলেছে। অন‍্যদিকে ফার্মের মুরগি বছরে ৩০০ ডিম দেয় ‘ক’ ‘ক’ করে না। ডিম দিয়ে তার অবস্থা কাহিল হয়ে যায়। ‘ক’ ‘ক’ করলে…

বারবের-আফ্রিকার কালো চুলের ফর্সা মানুষ

ফৈনিসিয়ানরা (লেবানিজ) ঠিক কবে আলজেরিয়ায় এসেছে তা না জানলেও সাধারণভাবে বলা যায় যে দিন মানুষ সাগরে নৌকা চালাতে শিখেছে তার থেকে বেশি দূরে না। তখনও লোহা আবিস্কার হয়নি যে তা দিয়ে একের পর এক তক্তা জোড়া দিয়ে সমুদ্রগামী জাহাজ তৈরি করবে। তবে তার জন্য মানুষ বসে থাকেনি। নীল নদ কিংবা দজলা-ফোরাত নদীতে চামড়া দিয়ে কাঠের…

জেল হত্যা দৃশ্যপট: তাজউদ্দীন পর্ব

৩রা নভেম্বর ১৯৭৫ জাতীয় চার নেতাকে কারাভ্যন্তরে নৃশংসভাবে হত্যা করা হয়। পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা এই প্রথম ঘটল। প্রেক্ষাপট: ১৫ আগস্ট ১৯৭৫ ঢাকা সবে দৃশ্যমান হচ্ছে, তখনো সূর্য ওঠেনি। গোলা গুলির বিকট শব্দ, কিন্তু কিছুক্ষণ পর শব্দ থেমে গেল। তাজউদ্দিন আহমেদের বাড়ি বঙ্গবন্ধুর বাড়ি থেকে মাত্র ১০ মিনিটের হাঁটা রাস্তা। মনে হলো বঙ্গবন্ধুর বাড়ি…

বঙ্গবন্ধুর নিজহাতে গড়া বিকল্প: সৈয়দ নজরুল ইসলাম

বঙ্গবন্ধুর নিজহাতে গড়া বিকল্প: সৈয়দ নজরুল ইসলাম এখন শিক্ষকতা কিংবা জজ থেকে ইস্তফা দিয়ে ইনকাম ট্যাক্সের চাকরিতে ঢুকলেও সেদিন সৈয়দ নজরুল ইনকাম ট্যাক্সের চাকরি ছেড়ে আনন্দ মোহন কলেজে শিক্ষকতায় যোগ দেন। শিক্ষকতাও তাকে ধরে রাখতে পারিনি ১৯৫৩ সালে আইন পাশ করে ময়মনসিংহ বারে যোগ দেন। একই সাথে রাজনীতি তাকে হাতছানির দেয়। ঐ সালেই বাংলাদেশ আওয়ামীলীগে…

শেখ ফজলুল হক মনি

মানুষ জন্ম স্মরণে আলো নেভায় আর মৃত্যু স্মরণে জ্বালায় কিন্তু যে আলো জ্বালাতে হয় না, নেভেও না সেই আলো ফজলুল হক মনি। প্রধান সেনাপতি ফজলুল হক মনি শুনে চমকে উঠতে পারেন, সে কথায় পরে আসি। রাজনীতিক ফজলুল হক মনি তা সবাই জানে, ১৯৭২ সালের ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠাতা, যুগপৎ তেজগাঁ আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি, ১৯৭৫…

হ্যালো তাজউদ্দিন, দেশের মানুষ কেমন আছে ?

৯ মাস মিয়ানওয়ালি জেলে আটক, রেডিও-টেলিভিশন খবরের কাগজ কিছুই দেয়া হয়নি। বহিবিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। এমন পরিস্থিতিতে ভুট্টো নিজে ড্রাইভ করে পিন্ডির সেনা ঘাটির ‘সিহলা গেস্ট হাউজে’ গৃহন্দীকে পাকিস্তানের সাথে কোন একটা সম্পর্ক রাখার কথা বলেন। গুরু গম্ভীর উত্তর- আমি ঢাকায় জনসভা করবো। আমি আমার লোকদের সাথে দেখা করব। আলোচনা করে আপনাকে জানাবো। আগে দেশে…

গৃহ শিক্ষকের চোখে: শেখ রাসেল

গীতালি দাশ গুপ্তা নাজিমুদ্দিন কলেজ থেকে বিএ পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এম এ প্রথম বর্ষে ভর্তি হয়েছেন। খুলনার মানুষ আওয়ামী লীগের কোষাধ‍্যক্ষ মহসিন সাহেবের বাসা ঢাকার লালমাটিয়ায়। তার তিন মেয়েকে পড়ানোর জন্য আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক ব‍্যবস্থা করে দিয়েছেন। গীতালি ২০ নম্বর ফুলার রোডের ড. ওয়াজেদ এর শিক্ষক পদার্থবিদ্যার অধ্যাপক ড. হিরণ্ময়…

বিয়ের পর বিয়ের শাড়ি সিনড্রোম

এটুআই জাতীয় প্রকল্প পরিচালক হিসাবে কাজ করার সময় লক্ষ্য করেছি শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু ঐ শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার দেয়া হয় অনেক পরে। যদিও প্রকল্পে কম্পিউটার দেয়ার কথা। আমি বহুবার বলেছি কম্পিউটার প্রশিক্ষনের  আসলে তাকে ঐ প্রতিষ্ঠানে দেওয়ার জন্য নির্ধারিত কম্পিউটার দিয়েই প্রশিক্ষণ দিতে হবে। তাহলে সে ওই কম্পিউটারের সাথে খাপ খাইয়ে নিতে পারবে।…

বউয়ের শাড়ির না কিনে ভাবির শাড়ি কেনা

এমন অনেক লোকের সাথে দেখা হয়, কথা হয় যারা বলেন সরকার এটা করছে না কেন ওটা করছে না কেন? অন্য সবাইকে উপদেশ দেন, জ্ঞান দান করেন। কিন্তু যখন তার প্রতিষ্ঠানের দিকে তাকাই। তার বিভাগের দিকে তাকায‌ই। যেখানে তিনি কর্ণধার। অবস্থা সঙ্গীন। কিন্তু অন্যের ব্যাপারে পরামর্শ দিতে সিদ্ধহস্ত। ত্রুটি ধরতে কার্পণ্য করেন না।যারা নিজের দিকে তাকান…

কখনো অস্পৃশ্য, কখনো কাঙ্ক্ষিত

  ২০০৭ সাল, দাপটের সাথে ক্ষমতায় অধিষ্ঠিত তত্ত্বাবধায়ক সরকার। লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ম্যাট কোর্সে প্রশিক্ষণের ডাক পড়ল। আন্তর্জাতিক হোস্টেলে থাকতে হবে। প্রতি কক্ষে দুইজনের সিট। আমার সাথে ছিট পড়লো ——–সাহেবের উনি বগুড়ার জেলা প্রশাসক ছিলেন। আর আমি মাননীয় বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার একান্ত সচিব ছিলাম। উনি এসে কক্ষে উঁকি দিয়ে আমাকে দেখে সোজা দ্রুত…