বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন উন্নয়ন মেলা ২০১৭ সকাল ১০.৩০ মি. শুরু হওয়ার কথা। আধা ঘন্টা দেরিতে শুরু হল। কেচো চাষ ও বেচে স্বাবলম্বী হয়েছে মর্মে ভিডিও দেখলাম।আমি ১০.০০ টায় এসেছি কি আর করা কবি বা ছড়াকার হলে হল।
কেচো
কেচো দিয়ে ধরি মাছ
কই জেল শোল
বর্ষার মাস আসে
টেনে টেনে বের করে
কেচো খেয়ে চলে হাঁস
ছেলে মেয়ে দুইই মেলে
এই সে কেচোতে
কেচো নিজে চাষ করে
বাস করে মাটিতে
ফুটে করে শ্বাস দেয় মুলেতে
চাষ করে মতি মিয়া
বেচে নিয়ে বাজারে
মশিউর কিনে নিয়ে
বুনে দিয়ে ক্ষেতেতে
আয় বাড়ায়, ফলন বাড়ায়
আজব এই ভার্চুয়াল চাষেতে!



