সৌজন্যতায় ব্যয় নেই, অসৌজন্যতায় বিপদ হয়:
আমি তখন ময়মনসিংহ সদরে উপজেলা ম্যাজিস্ট্রেট তরুণ অফিসার, নানা কারণে বিক্ষুব্ধও বটে। উপজেলা পরিষদের একটি গাড়ি ছিল উপজেলা চেয়ারম্যান সেটি ব্যবহার করতেন। উপজেলা চেয়ারম্যান উচ্চশিক্ষিত। পরিবারের অন্যান্য লোকজন উচ্চশিক্ষিত। তার এক ভাই সিভিল সার্ভিসের সদস্য ছিলেন। যতদূর মনে পড়ে ইপিসিএস কর্মকর্তা। উনি নিজে পেশাগতভাবে শিক্ষক ছিলেন। সবদিক থেকেই ভালো। কোন কোন সময় দুজনে একসাথে জিপি…

