জয়পুরহাট
৪ঠা নভেম্বর ২০১৭ সকাল সাড়ে ছয়টা জয়পুরহাট সার্কিট হাউস : কাল বিকেলে ঢাকা থেকে সৈয়দপুর হয়ে জয়পুরহাট এসেছি। সৈয়দপুর বিমানবন্দর থেকে পার্বতীপুরের ভেতর দিয়ে আসার সময় দু’পাশে কার্পেটের মত ধানের ক্ষেত দেখলাম। সকালে সার্কিট হাউজ থেকে বেরিয়ে শীতের আমেজ পেলাম। কিন্তু ক্ষেতের ধান এখনো সবুজ, পাক ধরলেও পাকেনি। সন্ধ্যায় বেরিয়ে পড়লাম সদরের সহকারী কমিশনার ভূমি…


